নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারী ২০২৫, ৪:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩১ জন

সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী নিহত

সৌদি প্রবাসী সৈকত মাহমুদ
সৌদি প্রবাসী সৈকত মাহমুদ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় আহত সৌদি প্রবাসী সৈকত মাহমুদ (২২) মারা গেছেন। ঘটনার ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর রোববার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সৈকত মাহমুদ উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে।

পুলিশ জানায়, গত ১৫ জানুয়ারি উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে কাদের বেপারী সঙ্গে একই এলাকার সৈকত মাহমুদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সৈকত মাহমুদ গুরুতর আহত হয়।

স্বজনরা আহত সৈকত মাহমুদকে প্রথমে পঙ্গু হাসপাতালে, পরে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করে। কিন্তু জমে মানুষের টানাটানিতে রোববার রাতে সৈকত মাহমুদ চির বিদায় নেন।

নিহত সৈকত মাহমুদের বড় ভাই জহিরুল হক জহির বলেন, আমার ভাই মাত্র ২০ দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে বাড়ি আসেন। কাদের বেপারীর নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।

চিত্রকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল হুদা বাবুল বলেন, তাদের উভয় পক্ষের বাড়ি একই গ্রামের একই সীমানায়। পারিবারিক দ্বন্দ্বের জেরে এই ঘটনা। সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, এ ঘটনা নিহতের বড় ভাই জহিরুল হক জহির বাদী হয়ে রোববার রাতে কাদের বেপারীকে এক নম্বর আসামিসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০