অনলাইন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৯ জন

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক জামায়াত নেতাকে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ উঠেছে। অবরুদ্ধ নেতার মেয়ের ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলম মিতু। সেখানে গিয়ে তিনি ও তার সঙ্গে থাকা লোকজনও নাজেহালের শিকার হন বলে জানা গেছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও তিনি দৃঢ় অবস্থান নিয়ে ওই জামায়াত নেতাকে উদ্ধার করেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘটনার জন্য বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেন। ফেসবুক স্ট্যাটাসে ডা. মিতু লেখেন, ‘কাঁঠালিয়ায় ধরে ধরে জামায়াত নেতাদের অবরুদ্ধ করে ফোন চেক হচ্ছে, মারা হচ্ছে, পকেট চেক করা হচ্ছে। খুচরা টাকা নিয়ে যাচ্ছে ছাত্রদল। এটা সকালের মিডিয়া ট্রায়ালের ফল।’

তিনি আরও বলেন, ‘ জামায়াতের নেতাদের উপরে রাগ লাগে মাঝে মধ্যে মনে হয় এদের জন্ম হইছে মাইর খাওয়ার জন্য। এত নরম হইলে আসলে রাজনীতি করে মাইর খেয়ে লাভ কি? আজকে যাকে বের কর আনছি তার মেয়ে যদি আমাকে ফোন না দিতো তাহলে হয়তো আজ রাতে অবরুদ্ধই থাকতো। তার মেয়েকে ও সে ফোন দেয়ার সুযোগ পায় নি। মেয়েটাকে পাশের বাড়ির আর এক মেয়ে ফোন করছে যে তারাতাড়ি আসো তোমার  বাবাকে মারতেছে।  উনার মেয়ে কাঁদতে কাদঁতে আমাকে ফোন দেয়, আব্বুকে মেরে ফেললো, আপু ,আপনি কই।  আমি ফিল্ডে আসছি শুনি বলে জামায়াতের মায়েরে * ওগো যেহানে পাবি আইজ ধইরা আটকাইয়া নলা ভাংবি। সকালেও এক ছেলেকে মারছে চর থাপ্পড় দিছে।’

তিনি আরো উল্লেখ করেন, ওরা আমাকে খেয়াল করে নি। তখন ও ওই লোক (জামায়াত নেতা) অবরুদ্ধ ছিলো। আমি বাইরে চিল্লাচিল্লি করায় তাকে ছেড়ে দেয়া হইছে পিছনের দরজা থেকে। কিন্তু মারধর করছে, টাকা নিয়েছে। টাকা নিয়ে মারছে আর বলছে বল তুই ভোটারদের টাকা দেও। আমি ভিডিও করবো। যাকে মারা হইছে উনার বয়স ৫৮ বছর, উনি জামায়াতের ৪ নং কাঁঠালিয়ার অর্থ সম্পাদক। জামায়াত নেতারা এইসব অত্যাচার মনে না রাখলে তাদের সাথে নেক্সট বোঝাপড়া আমার হবে। আমি আসার পর আমার গার্ডদের গায় হাত দিছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে সরকারি অর্থে নির্মিত পাকা রাস্তা দখলের অভিযোগ

১

শ্রীনগরে নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

২

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপি র‍্যালির

৩

আসন্ন পাটাভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে গণসংযোগ চালাচ্ছেন মেম্বর প্রার্থী মোঃ শামীম হোসেন

৪

ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু

৫

শ্রীনগরে মসজিদের কাজের কথা বলে সিমেন্ট আত্মসাৎ করার অভিযোগ

৬

শ্রীনগরে পুকুর থেকে হৃদয়নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

৭

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

৯

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

১০

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

১১

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

১৩

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

১৪

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৫

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

১৬

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১৭

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১৮

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

১৯

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

২০