আমার বাংলা অনলাইন
৩ নভেম্বর ২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

মানবতার সেবাই জীবনের শ্রেষ্ঠ কাজ। এই আদর্শকে বুকে ধারণ করে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন মুন্সিগঞ্জের শ্রীনগরের তরুণ সমাজসেবক ও রক্তমানব মোঃ রবিন হোসেন। রক্তের অভাবে কোনো অসহায় রোগী যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্য নিয়েই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি।

রক্ত নিয়ে তাঁর মানবিক পথচলা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট্ট উদ্যোগ আজ পরিণত হয়েছে এক বৃহৎ মানবসেবামূলক কর্মকাণ্ডে। যখন কোনো মুমূর্ষু রোগীর জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়, তখনই ছুটে যান রবিন হোসেন। রাত কিংবা দিন, দূরত্ব কিংবা প্রতিকূলতা কোনো কিছুই তাঁকে মানুষের পাশে দাঁড়ানো থেকে বিরত রাখতে পারে না।

এ পর্যন্ত ২,৫০০ ব্যাগেরও বেশি রক্তের ব্যবস্থা করেছেন তিনি। তাঁর এই নিরলস প্রচেষ্টায় উপকৃত হয়েছেন অসংখ্য মুমূর্ষু রোগী ও তাঁদের পরিবার। শুধু রক্তের ব্যবস্থা করেই দায়িত্ব শেষ করেননি, বরং তরুণ সমাজকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করেছেন এবং মানবিক কাজে অংশগ্রহণের অনুপ্রেরণা জুগিয়েছেন।

বিক্রমপুর রক্ত যোদ্ধা (BRJ) পরিবারের একজন সফল সভাপতি হিসেবে সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। বর্তমানে সংগঠনটির পরিচালকের দায়িত্ব পালন করছেন নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে। তাঁর নেতৃত্ব ও মানবিক উদ্যোগে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হয়েছে।

শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজংসহ মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মানুষের কাছে রবিন হোসেন এখন পরিচিত একটি মানবিক নাম। বিপদের মুহূর্তে রক্তের প্রয়োজনে অনেকেই তাঁর সহযোগিতা ও পরামর্শের জন্য ছুটে আসেন। মানুষের প্রতি তাঁর ভালোবাসা, দায়িত্ববোধ এবং নিঃস্বার্থ সহযোগিতার মানসিকতা তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

একজন মানুষের উদ্যোগ যে অসংখ্য মানুষের জীবনে আশার আলো জ্বালাতে পারে, মোঃ রবিন হোসেন তারই উজ্জ্বল উদাহরণ। তাঁর এই মানবিক কর্মকাণ্ড শুধু জীবন বাঁচানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজে সহমর্মিতা, স্বেচ্ছাসেবী মনোভাব ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিচ্ছে।

রক্তমানব মোঃ রবিন হোসেনের এই পথচলা সত্যিই প্রশংসার দাবিদার। তাঁর মতো মানবিক মানুষ ও সংগঠকদের হাত ধরেই গড়ে উঠুক রক্তদানে সচেতন, সহমর্মী ও মানবিক একটি সমাজ। মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগ ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে।

মানবতার জয় হোক, বেঁচে থাকুক মানুষের জন্য মানুষের ভালোবাসা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

১

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

২

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

৩

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

৫

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

৬

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৭

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

৮

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

৯

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১০

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

১১

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

১২

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১৩

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১৪

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

১৫

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

১৬

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

১৮

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

১৯

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

২০