অনলাইন ডেস্ক
১৮ জুলাই ২০২৬, ২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

২০২৬ ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল শুধু মর্যাদার সোনালি ট্রফিই নয়, পাবে ইতিহাসের সর্বোচ্চ আর্থিক পুরস্কারও। এবারের আসরের জন্য রেকর্ড ৮৭১ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা। এর মধ্যে শিরোপাজয়ী দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫০ মিলিয়ন মার্কিন ডলার।

তবে চ্যাম্পিয়ন দলের আয় শুধু এই অর্থেই সীমাবদ্ধ নয়। বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল অংশগ্রহণ ফি ও প্রস্তুতি অনুদানও পেয়ে থাকে। ফলে বিশ্বকাপজয়ী দলের মোট প্রাপ্তি দাঁড়াবে ৬২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার।

এর মধ্যে রয়েছে অংশগ্রহণ বাবদ ১০ মিলিয়ন ডলার, প্রস্তুতি অনুদান হিসেবে ২ দশমিক ৫ মিলিয়ন ডলার এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য ৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৫০ কোটি টাকা।

রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। অংশগ্রহণ ফি ও প্রস্তুতি অনুদান যোগ করলে তাদের মোট প্রাইজমানি হবে ৪৫ দশমিক ৫ মিলিয়ন ডলার।

পারফরম্যান্সভিত্তিক প্রাইজমানি

চ্যাম্পিয়ন: ৫০ মিলিয়ন ডলার (প্রায় ৬০০ কোটি টাকা)

রানার্সআপ: ৩৩ মিলিয়ন ডলার (প্রায় ৩৯৬ কোটি টাকা)

তৃতীয় স্থান: ২৯ মিলিয়ন ডলার (প্রায় ৩৪৮ কোটি টাকা)

চতুর্থ স্থান: ২৭ মিলিয়ন ডলার (প্রায় ৩২৪ কোটি টাকা)

৫ম-৮ম স্থান: ১৯ মিলিয়ন ডলার (প্রায় ২২৮ কোটি টাকা)

৯ম-১৬তম স্থান: ১৫ মিলিয়ন ডলার (প্রায় ১৮০ কোটি টাকা)

১৭তম-৩২তম স্থান: ১১ মিলিয়ন ডলার (প্রায় ১৩২ কোটি টাকা)

৩৩তম-৪৮তম স্থান: ৯ মিলিয়ন ডলার (প্রায় ১০৮ কোটি টাকা)

ফিফার ইতিহাসে এবারই সর্বোচ্চ অর্থ পুরস্কার হিসেবে বিতরণ করা হচ্ছে। ৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে বেড়েছে প্রাইজমানির পরিমাণও। বিশ্ব ফুটবলের আর্থিক ইতিহাসে এটিকে নতুন এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১০

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১১

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১২

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৩

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৪

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৫

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৬

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১৭

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৮

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৯

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

২০