স্টাফ রিপোর্টার
১৩ নভেম্বর ২০২৬, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

শ্রীনগরে জ্বীন তাড়ানোর নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ, খতিব গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে জ্বীন তাড়ানোর কথা বলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয় একটি মসজিদের খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মাওলানা রেজাউল বারী। তিনি শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে কর্মরত ছিলেন।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, মেয়ের জ্বীনসংক্রান্ত সমস্যার সমাধানের আশায় গত ২০ সেপ্টেম্বর তিনি মাওলানা রেজাউল বারীর শরণাপন্ন হন। সে সময় অভিযুক্ত তাঁকে কিছু তাবিজ-কবজ দেন। তবে কিছুদিন পর কিশোরী পুনরায় অসুস্থ হয়ে পড়লে গত ১০ নভেম্বর তিনি আবারও খতিবের সঙ্গে যোগাযোগ করেন। তখন রেজাউল বারী সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে কিশোরীকে পরিবারের সদস্যদেরসহ রাতে তাঁর বাড়িতে আসতে বলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরী তার বাবা-মায়ের সঙ্গে শ্রীনগর বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের অভিযুক্তের বাড়িতে যায়। সেখানে রেজাউল বারী তাঁদের একটি কক্ষে নিয়ে গিয়ে খাটের এক কোণে বসতে বলেন। একপর্যায়ে জ্বীন হাজির করার কথা বলে তিনি কক্ষের সব আলো নিভিয়ে দেন। ঘর অন্ধকার হয়ে গেলে বিভিন্ন কৌশলে ভুক্তভোগীকে অসহায় করে তিনি জোরপূর্বক যৌন নির্যাতন চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার শ্রীনগর থানায় গিয়ে বিষয়টি জানায়। কিশোরীর জবানবন্দির ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত রেজাউল বারীকে আটক করে।
এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্রীনগর থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে জ্বীন তাড়ানোর নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ, খতিব গ্রেপ্তার

১

শ্রীনগরের বাঘড়ার সন্ত্রাসী ১১ মামলার আসামী গ্রেফতার।

২

শ্রীনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

৩

শ্রীনগরে সরকারি অর্থে নির্মিত পাকা রাস্তা দখলের অভিযোগ

৪

শ্রীনগরে নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

৫

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপি র‍্যালির

৬

আসন্ন পাটাভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে গণসংযোগ চালাচ্ছেন মেম্বর প্রার্থী মোঃ শামীম হোসেন

৭

ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু

৮

শ্রীনগরে মসজিদের কাজের কথা বলে সিমেন্ট আত্মসাৎ করার অভিযোগ

৯

শ্রীনগরে পুকুর থেকে হৃদয়নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

১০

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

১২

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

১৩

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

১৪

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

১৬

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

১৭

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৮

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

১৯

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

২০