
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘরার আলোচিত সন্ত্রাসী ১১ টি মামলার আসামী মিজানুর রহমান মিজানকে পুলিশ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই গণেশ বিশ্বাস উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে মিজান বাহিনীর প্রধান মিজান দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
শ্রীনগর থানা ওসি তদন্ত মিল্টন দত্ত জানান, মিজানের বিরুদ্ধে অস্ত্র আইনে ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, ও অস্ত্র আইনে ১১টি মামলা রয়েছে।
মন্তব্য করুন