স্টাফ রিপোর্টার
১১ জুলাই ২০২৫, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯৫ জন

শ্রীনগরে এনটিভির সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই, দুই ছিনতাইকারী আটক

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় এনটিভির সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুইছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ।

ঘটনাটি ঘটে গতকাল ১০ জুলাই রাত ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে। এনটিভির শ্রীনগর প্রতিনিধি মো. আসাদুজ্জামানঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। রাত বেশি হয়ে যাওয়ায় তিনি তার চাচাতো ভাই রাকিব (২০) কেমোটরসাইকেল নিয়ে চনবাড়ি এলাকায় আসতে বলেন।

রাকিব মোটরসাইকেল নিয়ে ফেরিঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ এক যুবক তার বাইকের গতিরোধ করে এবং ছনবাড়ি পৌঁছেদেওয়ার কথা বলে জোরপূর্বক বাইকে উঠতে চায়। রাকিব রাজি না হলে তাকে ভয়ভীতি ও গালিগালাজ করে তারা বাইকে উঠেপড়ে। পরে ছিনতাইকারী লিখন মোল্লা (২৫) বাইকে করে  তাকে জিম্মি করে ছনবাড়ি এলাকায় নিয়ে যায়। ছনাবাড়িতে অবস্থানকরা আরেক ছিনতাইকারী মো. মনির হোসেন (২৭)  ছনবাড়ি পৌঁছালেই বাইকের চাবি ছিনিয়ে নিয়ে বলে, “চলে যা, বাঁচতেচাইলে।”

রাকিব দ্রুত সাংবাদিক আসাদুজ্জামানকে ফোন করে বিষয়টি জানায়। সাংবাদিক আসাদুজ্জামান শ্রীনগর থানাকে অবহিতকরেন এবং দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হন। এ সময় ছিনতাইকারীরা রাকিবকে শনবাড়ি ফ্লাইওভারের শেষ প্রান্তে নিয়ে গিয়েবাইক সরিয়ে ফেলার চেষ্টা করে।

তবে পুলিশ ও সাংবাদিক আসাদুজ্জামান দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় শ্রীনগরথানা পুলিশের টহল টিম ও এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করাহয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে সাংবাদিক আসাদুজ্জামান বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, “বিষয়টি আইনগত প্রক্রিয়া চলছে। দুই আসামি ওজব্দ করা মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।”

স্থানীয়দের মতে, সম্প্রতি ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনা বাড়ছে, তাই এমন দ্রুত অভিযানে পুলিশের তৎপরতা প্রশংসনীয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে পুকুর থেকে হৃদয়নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

১

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

৩

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

৪

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

৫

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

৭

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

৮

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৯

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

১০

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১১

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

১৩

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

১৪

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১৫

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১৬

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

১৭

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

১৮

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

২০