স্টাফ রিপোর্টার
৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

চীনের হেবেই প্রদেশে একটি জে-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল চীনের তৈরি চেংদু জে-১০। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। তবে এতে থাকা ক্রুদের কী পরিণতি হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সম্প্রতি বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি এই যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখিয়েছিল বাংলাদেশ। এনিয়ে দু’দেশের মধ্যে আলোচনাও চলছিল। আর এর মধ্যেই এই দুর্ঘটনার খবরটি সামনে এলো।

সংশ্লিষ্টরা বলছেন, এই দুর্ঘটনার ফলে বাংলাদেশের যুদ্ধবিমানটি ক্রয় সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। দুর্ঘটনার কারণ তদন্তে কী তথ্য পাওয়া যায় এবং চীন তা কতটা স্বচ্ছভাবে প্রকাশ করে, তার ওপর সম্ভাব্য ক্রয়চুক্তির ভবিষ্যৎ অনেকটা নির্ভর করতে পারে।

এদিকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুদ্ধবিমানটি একটি ভুট্টাখেতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে একাধিক বিশেষজ্ঞ কাজ করছেন বলে জানা গেছে। বিধ্বস্ত হওয়ার পর বিমানটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে এটি আর মেরামত করে ব্যবহারের উপযোগী নয়।

চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের তৈরি জে-১০ চতুর্থ প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান। এটি চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের (পিএলএএএফ) অন্যতম প্রধান যুদ্ধবিমান।

সাম্প্রতিক সময়ে জে-১০ সিরিজের যুদ্ধবিমান বিদেশে রপ্তানি বাড়িয়েছে চীন। জে-১০সির রপ্তানি সংস্করণ জে-১০সিই পাকিস্তান বিমানবাহিনী ব্যবহার করছে। এছাড়া গত আগস্টে উজবেকিস্তানও যুদ্ধবিমানটির প্রথম চালান পেয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উজবেকিস্তান সর্বোচ্চ ২৪টি জে-১০সিই কেনার আদেশ দিয়েছে। এর মধ্যে অন্তত ছয়টি ইতিমধ্যে দেশটির বহরে যুক্ত হয়েছে।

জে-১০সিই কেনার বিষয়ে বাংলাদেশও চীনের সঙ্গে আলোচনা করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনী এখনো পুরোনো এফ-৭ যুদ্ধবিমান ব্যবহার করছে। ফলে আধুনিক বহুমুখী যুদ্ধবিমান সংগ্রহকে বিমানবাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে হেবেইয়ের দুর্ঘটনার পর বাংলাদেশ জে-১০সিই কেনার পরিকল্পনায় কোনো পরিবর্তন আনবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। এ ক্ষেত্রে দুর্ঘটনার কারণ বিশেষ গুরুত্ব পাবে।

যদি তদন্তে দুর্ঘটনার কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায় এবং চীনা কর্তৃপক্ষ তা প্রকাশ করে, তাহলে সম্ভাব্য ক্রেতাদের মূল্যায়নেও বিষয়টি প্রভাব ফেলতে পারে। অন্যদিকে দুর্ঘটনার কারণ নিয়ে কোনো অস্পষ্টতা থাকলে বাংলাদেশের সম্ভাব্য ক্রয়প্রক্রিয়ায় তার প্রভাব পড়বে কি না, সেটিও নজরে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১০

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১১

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১২

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৩

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৫

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৬

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৭

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৮

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৯

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

২০