নিজস্ব প্রতিবেদক
২ জুলাই ২০২৫, ৩:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৪ জন

বাংলাদেশসহ ৩৪ দেশ থেকে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি

আগামী তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেবে ইতালি। বাংলাদেশসহ বিশ্বের ৩৪টি দেশ থেকে ২০২৬-২০২৮ সালে স্থায়ী ও অস্থায়ী পদ্ধতিতে শ্রমিক নেয়ার রোড ম্যাপের গেজেট প্রকাশ করেছে দেশটির সরকার। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

শিল্প সমৃদ্ধ প্রাচীন সভ্যতার দেশ ইতালি। দেশটির কৃষি , শিল্প ও পর্যটন ক্ষেত্রে প্রতিবছর প্রয়োজন হয় লাখ লাখ নতুন শ্রমিকের। এদের একটা বিশাল অংশ নিয়ে আসা হয় বিদেশ থেকে।

২০২৬ থেকে ২০২৮ সাল, এই তিন বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন শ্রমিক নেয়ার ঘোষণা দেয় ইতালীয় সরকার। এই প্রক্রিয়ায় ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন শ্রমিকের কোটা নির্ধারণ করে দেশটির সরকার।

আগামী বছর ১২ জানুয়ারি কৃষি, ৯ ফেব্রুয়ারি পর্যটন ও ১৬ ফেব্রুয়ারি স্থায়ী ও স্ব কর্মসংস্থান, ১৮ ই ফেব্রুয়ারি দক্ষ ও উচ্চমান অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিকদের আবেদন গ্রহণ করা হবে বলে জানা গেছে। তথ্যমতে, এই বছরও ৪ ক্যাটাগরিতেই অনেক বাংলাদেশি আবেদন করার সুযোগ পাবেন এবং অনেকেই জয়ী হবেন বলে আশা করা হচ্ছে।
 
ইতালি সরকারে এমন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, নতুন করে যারা আসবেন তাদেরকে স্বাগতম। তবে যারা আসবেন, তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে।
 
উন্নত জীবনের প্রত্যাশায় গত কয়েক বছরে স্পন্সর ভিসার মাধ্যমে অসংখ্য বাংলাদেশি আবেদন করেছিলেন ইতালিতে। সামান্য কিছুসংখ্যক অভিবাসন প্রত্যাশী সফলতা অর্জন করতে পারলেও, অধিকাংশই ভোগান্তির শিকার হয়েছেন। তাই সামনের বছর আবেদনকারীদেরকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১০

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১১

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১২

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৩

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৫

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৬

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৭

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৮

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৯

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

২০