নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৭ জন

নুলস্তা যাচাই করে ভিসা দিচ্ছে ইতালি

ইতালিতে কাজের অনুমতি (নুলস্তা) যাচাই করে ভিসা দিচ্ছে দেশটি। যারা ২০২৪ সালের ১১ অক্টোবরের আগে নুলস্তাসহ ভিসা আবেদন করেছেন এবং যাদের এখনও কোনো তথ্য আসেনি, তাদের আবেদন বহাল রয়েছে। বুধবার (১৯ মার্চ) এ তথ্য পররাষ্ট্রসচিব মো জসীম উদ্দিনকে জানান ঢাকায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

এতে জানানো হয়, ঢাকায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে অভিবাসি শ্রমিকদের ভিসা জমে থাকা আবেদনগুলো নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রসচিব। ভিসার আশায় থাকা অভিবাসি প্রত্যাশীদের নুলস্তার মেয়াদ শেষ হয়ে যাওয়া বা বাতিল হওয়ার কারণে আবেদনকারি ও তাদের পরিবার বড় অর্থনৈতিক, সামাজিক ও মানসিক ক্ষতির সম্মুক্ষিণ হচ্ছেন। ফলে দ্রুত সময়ের মধ্যে তা সমাধানে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন পররাষ্ট্রসচিব।

এ সময় রাষ্ট্রদূত পররাষ্ট্রসচিবকে জানান, ২০২৪ সালের ১১ অক্টোবর ইতালি সরকার নতুন আইন করেছে। ফলে ২০২৪ সালের ২২ অক্টোবরের আগে বাংলাদেশিদের অনুকূলে দেয়া নুলস্তাগুলো বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে। ফলে আইন হওয়ার আগে যারা ভিসা আবেদন জমা দিয়েছেন, তাদের পাসপোর্ট ফেরত দিয়েছে দূতাবাস। তবে তাদের আবেদন এখনও বহাল রয়েছে যতক্ষণ না নুলস্তা বাতিল না হয়।

রাষ্ট্রদূত জানান, ইতালির প্রদেশিক অভিবাসন কর্তৃপক্ষ একান্তভাবেই নুলস্তার যাচাই করে থাকে। এ কর্তৃপক্ষই যাচাই করে জানিয়ে দেয় কারও নুলস্তা সঠিক নাকি বাতিল করা হয়েছে। ফলে যাচাইয়ের অপেক্ষায় থাকা নুলস্তা সঠিক না বাতিল, এ প্রক্রিয়ায় দূতাবাসের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। ২০২৪ সালের ১১ অক্টোবর ইতালি সরকার নতুন যে আইন করেছে, তার ফলে নুলস্তার মেয়াদও স্থগিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১০

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১১

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১২

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৩

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১৪

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৫

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৬

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৭

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৮

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৯

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

২০