নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২৫, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৬ জন

শ্রীনগরে ফ্রান্স প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীনগরে মাহবুব আমিন (৫৮) নামক এক ফ্রান্স প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টায় উপজেলার ধায়সার গ্রাম থেকে শ্রীনগর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ জানায়, নিজ ঘরের সয়ন কক্ষে আড়ার সাথে রশি দিয়ে  গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাহবুবের ঝুলন্ত লাশটি তার বৃদ্ধ মা  দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে শ্রীনগর থানায় খবর দেয়।

এলাকাবাসী জানায়, মাহবুব একসময় সাংবাদিক হিসেবে বেশ পরিচিত ছিলেন। তিনি  দৈনিক বাংলার বাণী ও দৈনিক ইনকিলাব পত্রিকার শ্রীনগর প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন। ৯৩ সালের দিকে তিনি জাপান চলে যান। প্রায় ১০ বছর জাপানে অবস্থান শেষে বাড়িতে আসেন। এরপর  প্রায় দুই বছর দেশে অবস্থান করে তিনি স্ত্রী সন্তান নিয়ে ফ্রান্সে পাড়ী জমান।
 ফ্রান্সের নাগরিকত্ব পাওয়ার পর তিনি মাঝে মধ্যে দেশের আসতেন। প্রায় ৭-৮ মাস ধরে তিনি স্ত্রী সন্তান রেখে দেশে অবস্থান করছিলেন। মাহবুবের মা জানান, স্ত্রী সন্তানদের সাথে বনিবনা না হওয়ার কারণে, তার ছেলে বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিল। যার কারণে এবার সে বেশি দিন ধরে দেশে অবস্থান করছিল।
শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এস আই নাজমুল হাসান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০