নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৫, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৬ জন

বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে (২৩) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের অষ্টম সেমিস্টারের ছাত্র ছিলেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলের দিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনেই এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পারভেজকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পারভেজ ময়মনসিংহের ভালুকা উপজেলার জসীম উদ্দীনের ছেলে।

বনানী থানার (ইন্সপেক্টর অপারেশন) এ কে এম মাইন উদ্দিন জানান, সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থীর হাতে পারভেজ খুন হন।

তিনি আরও বলেন, ‘একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, সিঙ্গারা খাওয়ার সময় কথাকাটাকাটি হয়, যা থেকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে পারভেজ গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান। ’

তিনি জানান, বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বনানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সোরয়ার বলেন, সিঙ্গারা খাওয়ার সময় একপর্যায়ে তর্কাতর্কি হলে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। তবু আরও কিছু ঘটনা আছে বলে ধারণা করা হচ্ছে, বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১০

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১১

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১২

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৩

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১৪

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৫

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৬

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৭

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৮

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৯

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

২০