নিজস্ব প্রতিবেদক
৭ মে ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৭ জন

সংঘর্ষে ছাদ উড়ে যাওয়ার পরও বাস চালানোর ঘটনায় সেই চালক গ্রেপ্তার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যাওয়ার পরও বেপরোয়া গতিতে বাসটি চালিয়ে যাওয়ার ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত ৯টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকার ধলেশ্বরী টোলপ্লাজা থেকে বাসচালক শহিদুল শেখকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার ফজলু শেখের ছেলে।

বুধবার (৭ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী এসব তথ্য জানান। এ ঘটনায় হাসাড়া হাইওয়ে থানায় সড়ক পরিবহন আইনে বাদী হয়ে মামলা দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক আতিউর রহমান।

এর আগে র‌্যাব -১০ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১৭ এপ্রিল রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানার দোগাছি নামকস্থানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মাওয়াগামী লেনে মহাসড়কের ওপর বরিশাল এক্সপ্রেসের চালক দ্রুত ও বেপরোয়া গতিতে বাস চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একইগামী লেনের সামনে থাকা একটি অজ্ঞাতনামা কাভার্ডভ্যানের সঙ্গে সজোরে পার্শ্ব সংঘর্ষে বাসের ছাদের অংশ রাস্তায় পড়ে যায়। চালক দুর্ঘটনা সংঘটনের পরও ছাদ খোলা অবস্থায় ঘটনাস্থল থেকে বাসটি আরও বেপরোয়া ও ঝুঁকিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার সময় মাওয়ামুখী একটি প্রাইভেটকারে পেছন থেকে ধাক্কা দেয় এবং চালক ওই অবস্থায় ঝুঁকিপূর্ণভাবে বাসটি অনুমানিক ৩/৪ কিলোমিটার চালিয়ে কুমারভোগ সিদ্দিকিয়া মাদরাসার সামনে মাওয়া-লৌহজং সড়কের ওপর রেখে পালিয়ে যায়। উক্ত ঘটনার ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল মঙ্গলবার ৬ (মে) রাত পৌনে ৯টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজা হতে এই সড়ক দুর্ঘটনায় জড়িত বাসচালক মো. শহিদুল শেখকে (৩০) গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত বাসচালক দুর্ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করেছে।

এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তারকৃত বাস চালককে শ্রীনগর থানা পুলিশের মাধ্যমে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০