নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৫, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫০ জন

শ্রীনগরে একই স্থানে ওয়াজ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান,এলাকয় উত্তেজনা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা গ্রামের বটতলা খেলার মাঠে একই দিনে পৃথক দুটি অনুষ্ঠানের ঘোষণা ঘিরে উত্তেজনা বিরাজ করছে। একদিকে তাফসিরুল কোরআন মাহফিল, অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান—উভয় আয়োজকই শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে একই স্থান ব্যবহার করার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টার অনুযায়ী, সর্বদলীয় ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে ওই মাঠে অনুষ্ঠিতব্য তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ। বক্তা হিসেবে থাকবেন আল্লামা খলিল আহমদ কোরাইশী, আল্লামা ওবায়দুল্লাহ হামজা, আল্লামা জুনায়েদ আল হাবিবসহ আরও অনেকে।

অন্যদিকে, দক্ষিণ পাইকসা গ্রামবাসীর উদ্যোগে একই স্থানে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পোস্টারে দেখা যায়, বিকালে গান পরিবেশন করবেন সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, খুরশীদ আলম, হাবিব ওয়াহিদ, কেয়া বাঙালি, রুপা, পুতুলসহ অন্যান্য শিল্পীরা।

তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের বিষয়টি নিশ্চিত করে মধুপুর পীরের ছেলে মাওলানা ওবায়দুল্লাহ কাসেমি বলেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী কাল মাহফিল হবে এবং আমার বাবা উপস্থিত থাকবেন বলে আয়োজকদের কথা দিয়েছেন।”

অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী মামুন আহমেদ মৃধা জানান, “আমরা ১০ এপ্রিল পুলিশের বিশেষ শাখা থেকে অনুমতি নিয়েছি। অথচ হঠাৎ করে সেখানে ওয়াজ মাহফিলের ঘোষণা এলো, আয়োজকদের কারও নাম-পরিচয় জানা যাচ্ছে না।”

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ বলেন, “কে বা কারা কী উদ্দেশ্যে পোস্টারিং করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে তাদের কোনো তৎপরতাও নেই।”

এমন পরিস্থিতিতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তবে প্রশাসন বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০