নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারী ২০২৫, ২:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০৯ জন

আবারও হাবিবের গানের মডেল স্ত্রী

হাবিব

দেশের শ্রোতাপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ। ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি।

শিরোনাম ‘পাগল হাওয়া’। ইতোমধ্যেই গান ভিডিওটির একটি প্রমো শেয়ার করে সেই খবরই জানান দেন হাবিব ওয়াহিদ।

শ্রাবণের কথায় গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। দেশে ও দেশের বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। গান ভিডিওটিতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা।

শিফা জানান, এই গানের মধ্যে দিয়ে প্রায় চার বছর পর পর্দায় জুটি হয়ে আসছেন তারা।

আফসানা চৌধুরী শিফা বলেন, অনেকদিন পর আমাদের একসঙ্গে স্ক্রিনে আসা, প্রায় চার বছর পর। অভিজ্ঞতা খুবই ভালো। কাজের ব্যাপারে সে বরাবরই পেশাদার। তার মতো একজন পেশাদার মানুষের সঙ্গে কাজ করতে ভালোই লাগছিল।

হাবিব ওয়াহিদের নিজের এইচ ডব্লিউ প্রোডাকশন হাউজ থেকে নির্মিত হয়েছে ‘পাগল হাওয়া’ মিউজিক ভিডিওটি। ভালোবাসা দিবসে গায়কের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে এটি।

এর আগে ২০২১ সালে হাবিব ও শিফাকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিলগানটির কথা লিখেছেন আদিব ও নাসিফ। সুর ও সংগীতায়োজন করেছেন আদিব। গানে। এরপর আর তাদেরকে পর্দায় দেখা যায়নি।

‘রোমান্টিক লাগে’ গানটির কথা লিখেছিলেন আদিব ও নাসিফ। সুর ও সংগীতায়োজন করেছিলেন আদিব। এটি ২০২১ সালের ১২ মে হাবিবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়।

এদিকে, হাবিব ওয়াহিদকে নিয়ে বরেন্দ্রস্ ইভেন্টস ও জোন ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সি ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি একটি কনসার্টের আয়োজন করেছিল। ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ শিরোনামের কনসার্টে হাবিবের সংগীত উপভোগ করতে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছিল ৯৯,৯৯৯ টাকা।

কনসার্টটি ছিল বিশেষ দুই দিনের একটি বিলাসবহুল ভ্রমণের অংশ। সেখানে হাবিব ওয়াহিদের লাইভ কনসার্ট, প্রাকৃতিক সৌন্দর্য, সূর্যাস্তের দৃশ্য এবং গভীর সাগরের পূর্ণিমা দেখতে পাওয়াসহ বিভিন্ন আকর্ষণীয় আয়োজন ছিল। কনসার্টটির ব্যাপক প্রচারণাও শুরু হয়েছিল সামাজিকমাধ্যমে। তবে হঠাৎ করে আয়োজক কর্তৃপক্ষ কনসার্টটি স্থগিত করার ঘোষণা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০