নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারী ২০২৫, ৩:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৩ জন

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা-ভাঙচুরের সময় গণপিটুনি, আহত ২০

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসায় হামলা ও ভাঙচুর চালানোর সময় স্থানীয়দের গণপিটুনিতে অন্তত ২০ জন আহত হয়েছে। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় এলাকাবাসী টের পেয়ে তাঁদের পিটুনি দেয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, অর্ধ শতাধিক যুবক ভাঙচুর চালাতে থাকলে ‘ডাকাত ডাকাত’ বলে এলাকাবাসী একজোট হয়ে বাড়ি ঘেরাও করে তাঁদের বেধড়ক পেটায়। এতে অন্তত ২০ জন আহত হয়।

তিনি আরো বলেন, ‘আহতরা বয়সে সবাই তরুণ। তাঁদের বেশিরভাগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে শুনেছি।’

ওসি আরিফুর রহমান জানান, ১৫ জনের মতকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সিয়াম নামে একজনের অবস্থা গুরুতর।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে মোজাম্মেল হকের বাড়িতে কতিপয় লোকজন হামলা করতে আসে। এসময় ডাকাত আক্রমণ করেছে- এমন প্রচার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে হামলাকারীদের আটক করে মারধর করে।

খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাত ১১টার দিকে আহত ১৫ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আহতদের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম দেখা যায়।

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ জানান, ১১টা পর্যন্ত গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। আরো রোগী আসছে। তাদের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০