অনলাইন ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৬ জন

৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ

কক্সবাজারের বঙ্গোপসাগরের বুকে ছোট্ট প্রবালদ্বীপ সেন্টমার্টিন। বছরের কয়েকটি মাস পর্যটকের ভিড়ে মুখর থাকে এই দ্বীপ। কিন্তু এবার সেই কোলাহল থেমে যাচ্ছে দীর্ঘ নয় মাসের জন্য। পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সরকার সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত বন্ধের সিদ্ধান্ত কার্যকর করছে রোববার থেকে।

শনিবার চলতি মৌসুমের শেষদিনে পর্যটকবাহী জাহাজগুলো দ্বীপে যাতায়াত করছে। এরপর নতুন নির্দেশনা না আসা পর্যন্ত কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে প্রশাসন।

সরকারের এই সিদ্ধান্তে জীববৈচিত্র্য রক্ষার আশাবাদ থাকলেও, পর্যটননির্ভর দ্বীপবাসীর মনে নেমে এসেছে অনিশ্চয়তা আর দুশ্চিন্তার ছায়া।

সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণের সুযোগ থাকে। কিন্তু এবার সময়সীমা কমিয়ে নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। নভেম্বর মাসে রাতযাপনও নিষিদ্ধ ছিল। ফলে পর্যটনের ভরা মৌসুমেও প্রত্যাশিত আয় করতে পারেননি স্থানীয় ব্যবসায়ীরা।

দ্বীপের প্রায় সব মানুষ কোনো না কোনোভাবে পর্যটন খাতের সঙ্গে জড়িত। হোটেল, কটেজ, রেস্তোরাঁ, ভ্যান-রিকশা, গাইড, নৌযান- সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের সংসার।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, হঠাৎ করে ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় সবার মধ্যে হতাশা কাজ করছে। সময়টা আর একটু বাড়ানো গেলে মানুষ অন্তত কিছুটা প্রস্তুতি নিতে পারত।

হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহমান বলেন, এবার অনেকেই খরচ তুলতেই পারেননি। অনেকে ঋণ করে ব্যবসা চালিয়েছেন। এখন নয় মাস বন্ধ থাকলে সেই ঋণ শোধ করাই বড় চিন্তা হয়ে দাঁড়াবে।

স্থানীয়দের ভাষ্য, চলতি মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার পর্যটক দ্বীপে গেছেন। তাতে মোট সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক এক লাখ বিশ হাজার। কিন্তু সময় কমে যাওয়ায় সেই ভিড় থেকেও স্থানীয়রা তেমন লাভের মুখ দেখেননি।

দ্বীপের রিকশাচালক নুর আজিমের কণ্ঠে দুশ্চিন্তা স্পষ্ট। তিনি বলেন, আজ থেকে পর্যটক আসা বন্ধ। কাল থেকে আবার মাছ ধরতে যেতে হবে। রিকশা কেনার জন্য ঋণ নিয়েছি, কিন্তু দুই মাসেও টাকা তুলতে পারিনি। এখন কিস্তি দেব কীভাবে, সেটাই চিন্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১০

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১১

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১২

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৩

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৪

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৫

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৬

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১৭

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৮

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৯

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

২০