অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩২ জন

যুবকদের বেকার ভাতা নয়, দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলব : জামায়াত আমির

যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদের অপমান করব না জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবকদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলা হবে, যাতে তারা গর্বের সঙ্গে দেশ গড়ার কাজে অংশ নিতে পারে। এ ছাড়া মা-বোনদের জন্য ঘরে, বাইরে ও কর্মস্থলে পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে রাজধানীর মিরপুর-১০ ফলপট্টিতে ঢাকা–১৫ আসনে নিজের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন জামায়াতের আমির। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতারা।

পথসভায় জামায়াতের আমির অঙ্গীকার করে বলেন, জনগণের টাকা লুট করে বিদেশে সম্পদ গড়া হবে না। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না, বরং বাংলাদেশকেই উন্নত চিকিৎসার জন্য উন্নত উর্বর ভূমি হিসেবে পরিণত করা হবে। শিক্ষা ব্যবস্থাও এমনভাবে সাজানো হবে, যাতে বেকার নয়, বরং দক্ষ ও গর্বিত নাগরিক তৈরি হয়।

তিনি বলেন, জনগণের দেওয়া প্রতিটি টাকার হিসাব আয়নার মতো স্বচ্ছভাবে জনগণের সামনে তুলে ধরা হবে।

এই হিসাব চাওয়ার পূর্ণ অধিকার জনগণের রয়েছে এবং জনগণ সেই অধিকার প্রয়োগ করে চাইলে হিসাব আদায় করে নিতে পারবে। জনপ্রতিনিধি ও তাঁদের পরিবারের সম্পদের হিসাব প্রতি বছর জনগণের কাছে জমা দিতে হবে। এতে কোনো অসংগতি থাকলে জনগণ সহজেই তা ধরতে পারবে।

 

ডা. শফিকুর রহমান জানান, আমি নিজেও কোনো অন্যায় করলে আমাকেও যেন ছাড় না দেওয়া হয়।

দুর্নীতি বা সমাজের কোনো অনিয়মের সঙ্গে আপস করা হবে না জানিয়ে তিনি বলেন, ছোটখাটো চোর নয়, বরং দুর্নীতির মূলে যারা আছে, তাদের নির্মূল করাই আমাদের লক্ষ্য। সমাজ ঠিক করতে হলে কোনো মামা খালুর টেলিফোন চলবে না, বরং দুর্নীতির দায়ে কঠিন বিচার করা হবে। অপরাধী যদি নিজের বাবা, ভাই কিংবা স্ত্রীও হন, তবুও তাকে শাস্তি পেতে হবে।

 

এ সময় জামায়াতের আমির ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, আমরা ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে কেউ টাকা আদায় করতে পারবে না।

ডা. শফিকুর রহমান মিরপুর ও কাফরুল এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, এই এলাকার পচা খাল, খোলা নর্দমা, ভাঙা রাস্তা, শিশুদের খেলার মাঠের অভাব, বৃদ্ধদের হাঁটার জায়গা না থাকা এবং বর্ষাকালে জলাবদ্ধতা বড় কষ্টের কারণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১০

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১১

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১২

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৩

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৫

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৬

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৭

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৮

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৯

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

২০