নিজস্ব প্রতিবেদক
১৫ মে ২০২৫, ১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১০ জন

কাকরাইলে জবির ও শাহবাগে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান

ঢাকায় কাকরাইল মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে লংমার্চ শুরু করেছিলেন সেটি লাঠিচার্জ, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পণ্ড করে দিয়েছিলো পুলিশ।

তিন দফা দাবিতে লংমার্চ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার কর্মসূচি দিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা।

সেই কর্মসূচি পণ্ড হওয়ার সময় শিক্ষক-শিক্ষার্থী অনেকেই আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

পরে সন্ধ্যায় আবারো শিক্ষার্থীদের কাকরাইল মসজিদ এলাকায় জমায়েত হতে দেখা গেছে।

ওদিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন নার্সিং শিক্ষার্থীরা। দুপুর থেকেই তারা সেখানে অবস্থান করছিলেন।

ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।

রমনা জোনের ট্রাফিক ইন্সপেক্টর তরিকুল আলম সুমন জানান, ক্রাইম ডিভিশনের সহায়তায় আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে শাহবাগে তিন দিকে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১০

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১১

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১২

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৩

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৪

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৫

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৬

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১৭

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৮

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৯

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

২০