নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল ২০২৫, ২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৩ জন

সাংবাদিককে যুবদল নেতার হুমকি

পটুয়াখালীতে কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শনে যাওয়ায় পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি, এশিয়ান টিভি ও দৈনিক দেশ রূপান্তরের বাউফল উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ। 

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মুঠোফোনে তিনি ওই সাংবাদিককে হুমকি প্রধান করেন। তাদের কথোপকথনের একটি অডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই অডিওতে যুবদল নেতা সোহাগকে বলতে শোনা যায়, ‘আমি জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পেয়েছি। আপনি কেন কাজের সাইডে গেছেন। কিসের জন্য জাবেন? অনিয়ম করলে অফিস দেখবে আপনি কেন জাবেন। আপনি কি সিভিল ইজ্ঞিনিয়ার? সাংবাদিকদের কাজ কি সাইডে। সাইডে খোট খাইতে যাও? আমি আসতেছি তুই ওখানে থাক। খোট খাওয়াইতে আছি তুই থাক। তুই অফিসে যোগাযোগ কর।  তুই সাংবাদিক অন্য কাজ কর। সাইডে গেলে তোকে কিরতে হবে সেটা দেখাইতেছি। অচ্ছা তুই থাক আমি বাউফল আসতেছি তুই থাক। তোকে দেখব।’

এছাড়াও অকথ্য ভাষায় ওই সাংবাদিককে গালমন্দ করেন তিনি।

এ ঘটনায় জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যম কর্মীগন ক্ষোভ প্রকাশ করেছেন। একজন ঠকাদার কিভাবে দলের পরিচয় ভাঙ্গিয়ে সাংবাদিকের সাথে এহেন খারাপ আচরণ করতে পারেন? কাজের সঠিক পরিবেশ নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। বিষয়টিকে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের গুরুত্বসহকারে দেখার অনুরোধ জানান তারা।

সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার সোহাগ নামের পটুয়াখালী ভিত্তিক ঠিকাদারকে ফোন করলে তিনি ওই হুমকি দেন।

এ বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। তারা সমাজের বিভিন্ন অসংঙ্গতি তুলে ধরবেন। তাদের পেশাগত কাজে কেউ বাধা দেওয়া কিংবা হুমকি দেওয়ার বিষয় যুবদল সমর্থন করে না। এমন ঘটনা ঘটে থাকলে সেটা দুঃখজনক।

বাউফল থানার ওসি কামাল হো‌সেন ব‌লেন, বিষয়‌টি ফেসবু‌কে ভাইরাল হ‌য়ে‌ছে। আমি দে‌খে‌ছি। এখনও অভি‌যোগ পাইনি। অভিযোগ পে‌লে ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১০

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১১

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১২

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৩

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৫

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৬

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৭

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৮

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৯

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

২০