শ্রীনগর প্রতিনিধিঃ
৩০ জানুয়ারী ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩ জন

মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ শ্রীনগরে গণসংযোগ

শুক্রবার দিনব্যাপী তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি গাদিঘাট, সেলামতি, পল্টন ও কয়কৃত্তন গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

দুপুরে মত্তগ্রাম এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ মো. আব্দুল্লাহ। সভায় তিনি বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে বিজয়ী করা প্রয়োজন। তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

এ সময় শ্যামসিদ্ধি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল শিকদার এবং আওয়ামী লীগ নেতা আবুল হোসেন শিকদার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। তাদের যোগদানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেন এবং এটিকে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ দিক বলে মনে করেন।

সভায় শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, শেখ মো. আব্দুল্লাহ একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী, যিনি নির্বাচনে বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০