নিজস্ব প্রতিবেদক
৬ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৫ জন

ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল আদেশ স্থগিত

ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল আদেশ স্থগিত
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল আদেশ স্থগিত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশ দিয়েছিলেন। এবার এই আদেশ স্থগিত করেছেন আদালত।

স্থানীয় সময় বুধবার ডিস্ট্রিক আদালতের বিচারক দেবোরাহ বোর্ডম্যান এক রুল জারি করে যুক্তরাষ্ট্রব্যাপী প্রেসিডেন্টের এই আদেশের ওপর প্রাথমিক স্থগিতাদেশ দিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবার মার্কিন ফেডারেল আদালতের বিচারক দেবোরাহ বোর্ডম্যান এক রুল জারি করে এ আদেশ দেন, যার ফলে প্রেসিডেন্টের নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রব্যাপী এখন আর কার্যকর হবে না।

প্রসঙ্গত, মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রতিটি ব্যক্তি নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর এই আইন বাতিলের প্রস্তাব করলে যুক্তরাষ্ট্র জুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে গত মাসে ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি আদালত এই আদেশের ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল। গতকাল বুধবার ওই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার আগেই বিচারক দেবোরাহ বোর্ডম্যান আরও একটি স্থগিতাদেশ প্রদান করেন।

এই স্থগিতাদেশ প্রসঙ্গে বিচারক দেবোরাহ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশটি ১২৫ বছরের পুরানো সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক এবং দুই শতকের বেশি সময় ধরে চলা মার্কিন ইতিহাসের পরিপন্থী।’

এদিকে এই নির্বাহী আদেশের বিরুদ্ধে মেরিল্যান্ডে পাঁচ গর্ভবতী নারী ও দুটি অভিবাসী-অধিকার গ্রুপ মামলা দায়ের করেছিলেন। এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে, ‘মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকবে।’

অপরদিকে আইন বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের এই মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০