স্টাফ রিপোর্টার
১৫ এপ্রিল ২০২৫, ১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১৬ জন

ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তপ্ত পশ্চিমবঙ্গ

ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলা বিশেষত ভাঙড়ে তীব্র প্রতিবাদ দেখা গেছে। 

সোমবার (১৪ এপ্রিল) কলকাতার রামলীলা ময়দানে প্রতিবাদ কর্মসূচি চলছিল, যেখানে আইএসএফ কর্মীরা যোগ দিতে যাচ্ছিলেন। তবে বাসন্তী হাইওয়ের বৈরামপুর এলাকায় পুলিশের বাধার মুখে পড়েন তারা, যা এক পর্যায়ে রাস্তা অবরোধ এবং বিক্ষোভের সৃষ্টি করে।

প্রতিবাদকারীরা কলকাতা পুলিশের অন্তত পাঁচটি বাইকে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের গাড়ির কাচ ভাঙা হয় এবং পুলিশের প্রিজন ভ্যানও ভাঙচুর করা হয়।

গত কয়েক দিন ধরে মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে প্রতিবাদ-মিছিল অনুষ্ঠিত হচ্ছে। ভাঙড়ের ভোজেরহাটে সকাল থেকে তিন রাস্তার মোড়ে গার্ডরেল দিয়ে প্রতিবাদকারীদের আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ, যার ফলে পুলিশ ও আইএসএফ কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়।

প্রতিবাদকারীরা গার্ডরেল ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে সেখানে পথ অবরোধ শুরু হয়।

এ ঘটনায় বাসন্তী হাইওয়েতে যানজট সৃষ্টি হয় এবং পুলিশ মাইকিং করে বিক্ষোভকারীদের রাস্তা খালি করতে অনুরোধ করে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে পুকুর থেকে হৃদয়নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

১

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

৩

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

৪

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

৫

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

৭

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

৮

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৯

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

১০

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১১

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

১৩

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

১৪

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১৫

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১৬

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

১৭

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

১৮

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

২০