নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ ২০২৫, ১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৫ জন

জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাব গৃহীত

মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজনের পরিধি, কাঠামো, পদ্ধতি ও আয়োজন সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে। মালয়েশিয়া ও ফিনল্যান্ড এতে পৃষ্ঠপোষকতা করে।

বুধবার (২৬ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার ভোটাভুটির মাধ্যমে ওই প্রস্তাব গৃহীত হয়।

এতে বলা হয়, বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত মো. সালাহউদ্দিন নোমান চৌধুরী উন্মুক্ত বিতর্ক অধিবেশনে হস্তক্ষেপ করেন এবং এই প্রস্তাবের উপর ভোটের প্রস্তাব করেন। কারণ রাশিয়া বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাব করেছিল যা বাংলাদেশ গ্রহণ করেনি। পরে সাধারণ পরিষদের সভাপতি ভোট আহ্বান করেন এবং ১৪১ ভোটের পক্ষে প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবের বিরুদ্ধে কোনো ভোট পড়েনি।

তবে, ১০টি দেশ ভোটদানে বিরত থাকে। সাধারণ পরিষদে এমন এক সময়ে এই প্রস্তাব গৃহীত হল, যখন ঢাকা আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে। ফলে এটি রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে প্রধান উপদেষ্টার দপ্তর মনে করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০