স্টাফ রিপোর্টার
১৬ মে ২০২৫, ৫:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৬ জন

শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই প্রায় অর্ধশতাধিক দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকেএ আগুনের সূত্রপাত হয়। তবে এখনো পর্যন্ত আগুনের কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নেভাতে গিয়ে দেখা যাচ্ছে, একদিকেআগুন নিয়ন্ত্রণে এলে অন্যদিকে তা আরও তীব্র হয়ে উঠছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে অন্তত অর্ধশতাধিক কাপড়ের দোকান, মুদিখানা ও মুরগির দোকান সম্পূর্ণভাবে পুড়েছাই হয়ে গেছে। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ যে অনেক দূর থেকেও তাপ ও ধোঁয়া অনুভব করা যাচ্ছে। ফলে পুরোপরিস্থিতি এখনো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না।

স্থানীয় দোকানদারদের কান্না, আহাজারি এবং আতঙ্কে ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন।

যদি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই শ্রীনগর বাজার ধ্বংস হয়ে যেতে পারে বলেআশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

৩

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

৪

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

৫

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

৬

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

৭

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

৮

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

৯

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

১০

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

১১

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

১৩

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

১৪

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১৫

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১৬

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১৭

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৮

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৯

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

২০