অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪১ জন

তারেক রহমান সন্ত্রাসীদের গডফাদার ও মাস্টারমাইন্ড: নাসিরুদ্দিন পাটোয়ারী

সারাদেশে বিরোধী পক্ষের উপর হামলার মাস্টারমাইন্ড এবং সন্ত্রাসীদের গডফাদার তারেক রহমান বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী।

সন্ত্রাসের পথ ছেড়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করার পরামর্শ দিয়ে তরুণ এই নেতা বলেন, ‘আপনার পিতা জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন। আপনার মা খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে আঁটকে রেখেছিল। কোনো নেতা গিয়ে তাকে ছাড়াতে পারেনি। আপনার মা কে যারা মুক্ত করেছে তাদের বুকে বুলেট চালাবেন না। অকৃতজ্ঞ হবেন না।’

দেশব্যাপী নারীর প্রতি সংহিসতা ও বিএনপি সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভ মিছিল পূর্বক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম । গতকাল শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াতের উপজেলা সেক্রেটারি নিহত হন।

নাসিরুদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে বলেন, আজ আমরা দাঁড়িয়েছি শহিদ ভাইয়ের লাশ সামনে নিয়ে। এই শহিদী মিছিলে আছেন আমাদের প্রিয় শহিদ ওসমান হাদী ভাই। এই শহিদী মিছিলে আরো আছেন ২০১৩ সালের ৫ মে হেফাজতের আন্দোলনে খুন হওয়া শহিদেরা। আরো আছেন ২৮ অক্টোবরের শহিদ যাদের লাশের উপর নৃত্য করেছিল ফ্যাসিস্ট দল। সময় আছে, শেখ হাসিনা থেকে আপনারা শিক্ষা নিন। তারা শহিদী মিছিল বড় করেছিল। এখন হাসিনা দিল্লিতে, কিন্তু আমরা দেশে আছি। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।

তিনি আরো বলেন, আমাদের ধৈর্য্যের বাঁধ ভাঙ্গবেন না। আমরা ধৈর্য্য ধারণ করছি। যদি ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে যায় তবে আপনার পরিণতিও হবে হাসিনার মত। বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে ব্যালটের মাধ্যমে এই সন্ত্রাসের জবাব দেওয়ার। আপনাদেরকে ব্যালটের মাধ্যমে পরাজিত করে এই হত্যার প্রতিশোধ নিব আমরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

৩

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

৪

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

৫

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

৬

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

৭

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

৮

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

৯

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

১০

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

১১

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

১৩

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

১৪

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১৫

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১৬

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১৭

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৮

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৯

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

২০