অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৯ জন

আ.লীগকে নির্বাচনে আনতে বিএনপির নেতারা সাক্ষাৎকার দিচ্ছেন: আসিফ মাহমুদ

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশের পক্ষে এক নির্বাচনী পথসভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলের স্টেশন রোড পয়েন্টে আয়োজিত এই পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পথসভায় আসিফ মাহমুদ বিএনপির তীব্র সমালোচনা করে বলেন, “আমরা অত্যন্ত শঙ্কার সাথে দেখছি, ১৭ বছর বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার চালানো আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য বিএনপির সর্বোচ্চ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন।”

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপি নেতাদের সংশয়ের জবাবে তিনি প্রশ্ন তোলেন, “আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, কালকে যে আমাদেরকেও নিষিদ্ধ করা হবে না এর নিশ্চয়তা কোথায়?—এমন প্রশ্ন যারা তুলছেন, তাদের কাছে আমার প্রশ্ন, যদি কেউ খুন করে এবং তার ফাঁসির আদেশের সময় অন্য কেউ এসে একই কথা বলে, তবে কি ধরে নিতে হবে না যে সেই ব্যক্তিও ভবিষ্যতে খুন করতে চায়?”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার কথা বলার অর্থ হলো জুলাইতে যে গণহত্যা সংঘটিত হয়েছে, আবারও তা করার চিন্তা আপনাদের মাথায় রয়েছে।”

এর আগে সকাল ১১টায় শ্রীমঙ্গলের শাহী ঈদগাহ থেকে একটি বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড পয়েন্টে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পথসভায় মিলিত হয়। অনুষ্ঠান শেষে ক্যারাভান সহকারে একটি পদযাত্রা শ্রীমঙ্গলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব এহতেশাম হক, এনসিপির কেন্দ্রীয় নেত্রী মনিরা শারমীন, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমনসহ স্থানীয় এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির নেতৃবৃন্দ। বক্তারা এসময় মৌলভীবাজার-৪ আসনে প্রীতম দাশকে জয়যুক্ত করার এবং গণভোট প্রক্রিয়ার মাধ্যমে জনগণের অধিকার আদায়ের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

১

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

২

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

৩

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

৪

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

৫

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

৬

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

৭

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

৮

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

৯

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১০

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

১১

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

১২

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

১৪

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

১৫

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১৭

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১৮

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৯

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

২০