অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৫ জন

জামায়াতের নারী সমাবেশ হবে যুগান্তকারী পদক্ষেপ: মেঘলা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩১ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘প্রতিবাদী সমাবেশকে’ দলটির জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন জাকসু এজিএস (শিবির সমর্থিত প্যানেল) আয়েশা সিদ্দিকা মেঘলা। একই সঙ্গে তিনি জামায়াতের মহিলা বিভাগের বক্তব্য শোনার আগ্রহ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন মেঘলা।

পোস্টে তিনি লেখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশের সময়ই তিনি বলেছিলেন— নারীদেরও এমন বড় পরিসরের সমাবেশ হওয়া উচিত। তবে সেই সময় অনেক নারীই তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এটি বাস্তবসম্মত নয়। তাদের যুক্তি ছিল, জেলা পর্যায় থেকে নারীদের আসা কঠিন, অনেকের সঙ্গে মাহরাম কিংবা সন্তান থাকবে—এমন পরিস্থিতিতে সমাবেশ আয়োজন করা সম্ভব নয়।

মেঘলা আরও লেখেন- জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের একটি আন্তর্জাতিক কর্মসূচি আগেও অনুষ্ঠিত হয়েছে। তখন থেকেই তার মনে প্রশ্ন ছিল—তারা যদি আন্তর্জাতিক পরিসরে আয়োজন করতে পারে, তবে দেশে কেন সম্ভব নয়? তিনি উল্লেখ করেন, ‘৩১ জানুয়ারি নাকি সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহিলা বিভাগের সমাবেশ আছে। মহিলা জামায়াতের নিজেদের উপস্থাপন করার এটাই সেরা সুযোগ।’

এ সমাবেশকে যুগান্তকারী উল্লেখ করে জাকসু এজিএস বলেন, ‘মহিলা সমাবেশ জামায়াতে ইসলামীর একটি যুগান্তকারী মুভ।’ তিনি আরও যোগ করেন, নির্বাচনের আগে জামায়াতে ইসলামী পলিসি সামিট আয়োজন করে যেমন চমক দিয়েছিল, এই সমাবেশও তেমন চমক সৃষ্টি করতে পারে। এ কারণে তিনি মহিলা বিভাগের বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন বলেও জানান।

এছাড়া আরেকটি পোস্টে মেঘলা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নারীবিষয়ক ইস্যুতে দ্বৈত মানদণ্ডের অভিযোগ তোলেন। তিনি লেখেন, জামায়াতের এক নেতা যখন নারীদের ‘পতিতা’ বলে মন্তব্য করেছিলেন—যা কোনোভাবেই কাম্য নয়—তখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। ২০ জনের একটি সমাবেশে কয়েকজন মাইক হাতে কী বলেছে, সেটিই শতাধিক মাধ্যমে প্রচারিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে তিনি অভিযোগ করেন, বিএনপির নেতারা যখন নারীদের ওপর শারীরিক নির্যাতন চালায়, পেটে লাথি মারে, বিবস্ত্র করার চেষ্টা করে বা গায়ে হাত তোলে—সেসব ঘটনা গণমাধ্যমে সেভাবে উঠে আসে না, সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয় না। তিনি বলেন, ‘পতিতা বলায় যে বাঘিনীরা জেগে উঠেছিল, তারা নারীকে উলঙ্গ করার কথা শুনে গর্তে লুকায়।’

  1. মেঘলা আরও লেখেন- নারীবাদীরা নারীর অধিকার ও নিরাপত্তার কথা বললেও বোরকা ও হিজাব পরা নারীদের অধিকার ও নিরাপত্তা নিয়ে তারা নীরব থাকে—যা প্রশ্নবিদ্ধ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

২

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

৩

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

৪

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

৬

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

৭

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৮

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

৯

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১০

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১১

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

১২

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

১৩

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১৪

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১৫

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

১৬

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

১৭

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

১৯

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

২০