নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৪ জন

৩৬ জুলাই সামনে রেখে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা, তালিকায় রয়েছেন মুন্সিগঞ্জের জাহিদুর রহমান

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৪জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর।এসময় তিনি ৩০০ আসনের মধ্যে প্রথম ধাপে দলের ৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মুন্সিগঞ্জ (সিরাজদিখানশ্রীনগর) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের পক্ষ থেকেসম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আহ্বায়ক মো.জাহিদুররহমান।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, মো.জাহিদুর রহমান একজন তরুণ সংগ্রামী নেতা, যিনি দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জজেলায় গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ, রাজনৈতিকপ্রজ্ঞা এবং স্বচ্ছ ভাবমূর্তির কারণে তাকে এই আসনে প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।

নূরুল হক নূর বলেন, “আমরা এমন প্রার্থীদের নির্বাচন করছি যারা রাজনীতিকে পেশা নয়, জনগণের সেবা হিসেবে দেখেন।মুন্সিগঞ্জ আসনে জাহিদুর রহমান সেই রকম একজন প্রতিনিধি, যিনি জনগণের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।

তিনি আরও জানান, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পর্যায়ক্রমে অন্যান্য আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে এবংনির্বাচনী ইশতেহারও প্রস্তুত করা হচ্ছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণঅধিকার পরিষদের প্রথম ধাপের প্রার্থীর ২৪/০৭/২০২৫ইং বিকাল ঘটিকায় এইতালিকা ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে ৩০০ আসনের তালিকা ঘোষণা করা হবে। দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকহাসান আল মামুন তালিকা ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের সিনিয়র নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০