নিজস্ব প্রতিবেদক
১৭ জুন ২০২৫, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৫ জন

সিরাজদিখানে বাবার ওপর হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবিতেসংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর ছেলে মো. হোসেন মিয়া।

মঙ্গলবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের উত্তর

গোবরদী গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে মো. হোসেন মিয়া অভিযোগ করে বলেন, আমরা প্রায় ৫০ বছর ধরে ওই জায়গায় পানের বরজ করে আসছি।সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে জায়গাটি কিনে বৈধভাবে ব্যবহার করছি। সেই পানের বরজ লাগোয়াজায়গা নিয়ে

সামান্য সীমানা বিরোধের জেরে আমাদের ওপর এমন জঘন্যতম ঘটনা ঘটানো হয়েছে।

তিনি জানান, গত ১১ জুন সকাল সাড়ে ৮টার দিকে তার বাবা মো. তারা মিয়া শেখ(৭৩) পানের বরজে কাজ করার সময়পূর্বপরিকল্পিতভাবে বয়রাগাদী ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য মোছা. সাবিনা আক্তার, মো. আল আমিন, মো. হালিম,

হাছিনা বেগম মোছা. শাহানুর বেগম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান।

আরো জানান মো. হালিম চাপাতি দিয়ে তার বাবার কপালে কোপ মারেন, এতে তিনি রক্তাক্ত জখম হন। মো. আল আমিনসাবল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন, যার ফলে পাঁজরের দুটি হাড় ভেঙে যায়।

এছাড়া, মোছা. সাবিনা আক্তার শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন এবং হাছিনা বেগম কাঠের ডাসা দিয়ে এলোপাতাড়ি মারধরকরেন। সময় তার বাবার পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং বরজে ভাঙচুর চালিয়ে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি

করা হয়।স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত মো. তারা মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসাশেষে তাকে উন্নত চিকিৎসার জন্য

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে হোসেন মিয়া আরও অভিযোগ করেন, বয়রাগাদী ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য সাবিনা আক্তারবিগত ১৬ বছর ধরে ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে এলাকায় নানাভাবে মানুষকে অত্যাচার করে আসছেন। আজওতার সেই দৌরাত্ম্য থামেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১০

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১১

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১২

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৩

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৪

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৫

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৬

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১৭

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৮

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৯

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

২০