নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৫, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৬ জন

সস্ত্রীক সাবেক এমপি ফারুকের ২৮ বিঘা জমি জব্দ, ৪ কোটি টাকা অবরুদ্ধ

দুর্নীতির অভিযোগের ভিত্তিতে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর ২৮ বিঘা জমি ক্রোক এবং ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন আদালত। এসব সম্পদ রাজশাহীর তানোর উপজেলায় অবস্থিত।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম আবেদনটি করেন।

দুদকের তথ্য অনুযায়ী, ওমর ফারুক চৌধুরীর নামে রয়েছে ১৫.৫ বিঘা জমি ও ৫৭টি ব্যাংক হিসাবে মোট ৩ কোটি ১০ লাখ ৯৩ হাজার ১১০ টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ১৩ বিঘা জমি ও ১১টি ব্যাংক হিসাবে ৬০ লাখ ৯৬ হাজার ৫৭৫ টাকা। মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ১৭ লাখ ৯১ হাজার ৫৭৭ টাকা।

আবেদনে আরও বলা হয়, ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন এবং তা বিদেশে পাচারের চেষ্টাও করছেন।

এই কর্মকাণ্ড দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪, ১০ ও ১৪ ধারার আওতাভুক্ত অপরাধ হিসেবে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। সেইসঙ্গে দুদক বিধিমালা, ২০০৭-এর ১৮ ধারা অনুযায়ী এই সম্পদ জব্দ ও হিসাব ফ্রিজ করাকে অপরিহার্য বলে মনে করছে কমিশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০