নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল ২০২৫, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৬ জন

মুন্সীগঞ্জে বিএনপির শোভাযাত্রায় সংঘর্ষ

তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার(১৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় ঘটনা ঘটে। 

আহতের মধ্যে মো: শুভ (২৮) শীমন (২০) নামের দুজন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের বাড়ি সদর উপজেলায় গোসাইবাগএলাকায়। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর করিম আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নববর্ষ উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রা বের করেজেলা বিএনপি। এতে অংশ নেয় জেলার বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী। 

এরপর বেলা সাড়ে ১২টার দিকে শহর সুপারমার্কেট এলাকায় পৌঁছালে হঠাৎ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অংশ নেয়া কিছু নেতাকর্মীর মধ্যেকথাকাটাকাটি হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে তা রূপ নেয় কিলঘুষি সংঘর্ষে। সময় আহত হয় বেশ কয়েকজন। পরে নেতাকর্মীদেরহস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের উত্তর ইসলামপর পঞ্চসার এলাকা থেকে আগত কর্মীদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে।

বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ জানান, ‘আমি মিছিলের অগ্রভাগে ছিলাম। পেছনে কারা হট্টগোল করেছে তাআমি দেখিনি। পরে আমার নেতাকর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কথা কাটাকাটির জোরে কয়েকজনের মধ্যে ঘটনা ঘটতে পারে।তাদের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আতাউর করিম জানান, দুপুরে দুজন চিকিৎসা নিয়েছে। তাদের শরীরেআঘাতের চিহ্ন ছিল। জরুরি চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে।

বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে কিছুটা হট্টগোলের খবর পেয়েছি। তবে নিজেরাই তা মিটিয়েনিয়েছে। কোন পক্ষ অভিযোগ করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০