নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারী ২০২৫, ২:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩০ জন

সরকারে গেলে দুর্বৃত্তদের ছাড় দেবে না বিএনপি: তারেক রহমান

তারেক রহমান
তারেক রহমান

অপকর্মকারী নেতাকর্মীকে একচুল ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখতে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর সরকারে গেলে দুর্বৃত্তদের কোনো ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সাতক্ষীরা তুফান কনভেনশান সেন্টারে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে এক কর্মশালায় (ভার্চ্যুয়ালি) তিনি এ কথা বলেন।

সাধারণ জনগণের পাশে থেকে তাদের মন জয় করার নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৬০ লাখ মামলা ছিল।

বিএনপি নেতাকর্মীরা দুঃসহ জীবনযাপন করেছেন। অনেক কষ্ট ও আপসহীনতার বিনিময়ে আজকে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা পেয়েছে। সেই আস্থা গুটিকয়েক মানুষের জন্য নষ্ট হতে দেওয়া যায় না।

অসচ্ছল নারীদের জন্য কার্ড প্রদান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, সামাজিক সুবিচারসহ কল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সাতক্ষীরায় রেললাইন নির্মাণ করা হবে।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্ব কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, ডা. শহিদুল আলম, কাজী আলাউদ্দীন, রহমাতুল্লাহ পলাশ, তারিকুল হাসান প্রমুখ।

দিনব্যাপী কর্মশালার শেষ পর্বে বিকেলে ভার্চ্যুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় তিন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার কাছে ৩১ দফাসহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেন।

তিনি তার দলের ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে উত্তর দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০