নিজস্ব প্রতিবেদক
১৬ মে ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৭ জন

শ্রীনগর সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষময় হয়।  বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে  ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা জানায়, রাত দুইটার দিকে বাজারের মধ্য অংশের একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে, এরপর মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে।  বিশেষ করে কাপড় পট্টি, বানিয়া পট্টি,গুড় পট্টি, কলাপট্টি,নিমটি পট্টি, ডাল পট্টি ও মুরগি পট্টিতে। শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা বাজারের বিভিন্ন গলিতে ছড়িয়ে পড়ে।  এরপর ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে দমকল বাহিনীর কর্মীরা আগুনে নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, আগুনের খবর পেয়ে তারা রাত ২টার কিছু পর ঘটনাস্থলে পৌঁছান। পরে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা তিন ঘণ্টার চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী মোঃ হোসেন জানান, একটি গলিতে আগুন নিয়ন্ত্রণে এলেও অন্য গলিতে  আবার নতুন করে আগুন ছড়িয়ে পড়ে। ফলে পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়। তবে ফায়ার সার্ভিসের দক্ষতা ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনে প্রায় ৩০ কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে। আগুন নেভানোর কাজে স্থানীয় পুলিশ ও দোকানদাররাও সহায়তা করেছেন।
এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট সূত্রপাতের কারণ জানা যায়নি।
এই অগ্নিকাণ্ডে শ্রীনগর বাজারের ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। কান্না, হতাশা ও আতঙ্কে ভারী হয়ে উঠেছে পুরো বাজার এলাকার পরিবেশ।
এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০