নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৫, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৬ জন

শ্রীনগর দোহার উপজেলার সীমান্তবর্তী বাঘড়া প্রবাহমান খাল দখল করে বাড়ীর দেয়াল নির্মাণ

মুন্সীগঞ্জের শ্রীনগর ঢাকার দোহার উপজেলার সীমান্তবর্তী বাঘড়া প্রবাহমান খাল দখল করে বাড়ীর দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে।গত কয়েক সপ্তাহ ধরে উপজেলার বাঘড়া ইউনিয়নের পশ্চিম বাঘড়া এলাকার সৌদি আরব প্রবাসী ফরহাদ শেখের বিরুদ্ধে খাল দখলে নিয়েবাড়ীর দেয়াল নির্মাণের অভিযোগ উঠে। এব্যাপারে বিভিন্ন পত্রিকায় একাধিকবার সচিত্র প্রতিবেদন প্রকাশিত করা হলেও ফরহাদ শেখনিজের ক্রয়কৃত সম্পত্তি দাবি করে খালের উপর দেয়াল নির্মাণ কাজ বন্ধ করেনি তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রীনগর দোহার উপজেলার সীমান্তবর্তী দৃশ্যমান খালটি সাবেক যোগাযোগমন্ত্রী প্রয়াত ব্যারিষ্টার নাজমুলহুদার বাড়ী সংলগ্ন পদ্মানদী থেকে উৎপত্তি হয়ে শ্রীনগরের পশ্চিম বাঘড়া দোহারের বেথুয়া দুই গ্রামের মাঝ বরাবরে বয়ে গিয়েবরিবরকোলা,খৈরখোলা,বালুরচক চিনারখোলা গ্রাম হয়ে আড়িয়াল বিলের অপর খালে সংযোগ হয়। দুই উপজেলার পানি নিষ্কাশনেরএকমাত্র স্থান। একসময় খালটি দিয়ে বড় বড় ঘাসি, গয়না নৌকাসহ ট্রলার চলাচল করত এবং পদ্মানদী থেকে বিভিন্ন প্রজাতির মাছআড়িয়াল বিলে আসতো। এলাকার জেলেরা সেই মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত। সম্প্রতি দোহারের ভুইয়া বাড়ির পূর্ব পাশেখালটির প্রস্থে প্রায় পুরোটাই দখল করে আরসিসি পিলার দিয়ে দেয়াল নির্মাণ করা হচ্ছে। জানা যায় কিছুদিন আগে দেয়াল নির্মাণ শুরু হলেস্থানীয় ভুমি অফিস স্থানীয় লোকজন আপত্তি জানালে কিছিদিন দেয়াল নির্মান কাজ বন্ধ রাখেন ফরহাদ শেখগং। পূনরায় কয়েক দিনধরে ফরহাদ শেখ দেয়াল নির্মাণ কাজ শুরু করছেন।

স্থানীয়রা জানান, দৃশ্যমান এই খালটি কিভাবে দখল করে দেয়াল নির্মাণ করছেন ফরহাদ শেখ। একাধিকবার ভুমি অফিস থেকে বাধাওদেয়া হয়েছে।  এই খালটি দেয়াল নির্মাণের কারণে একেবারেই পানি প্রবাহ পথ বন্ধ হয়ে গেছে। এব্যাপারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেয়াউচিত।

দেয়াল নির্মাণকারী সৌদি আরব প্রবাসী ফরহাদ শেখের জানতে চাইলে তিনি বলেন, আমি আমার ক্রয়কৃত সম্পত্তিতে দেয়াল নির্মানকরছি। এখানে নক গলাতে আপনাদের

আসতে বলেছে? যান আপনারা ভুমি অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখেন।

সহকারী কমিশনার(ভুমি) অফিসের কাননগো হাবিবুর রহমান জানান, আমরা সংবাদ পেয়ে খালটি সরেজমিনে মাপঝোগ করে আসছি।কিন্ত দেয়াল নির্মাণের স্থানে কোন খাল নেই এখানে জমির শ্রেণী হালট লেখা। খাল আরো পশ্চিম দিকে যেখান দিয়ে পাকা রাস্তা নির্মাণ করাহয়েছে। খাল উদ্ধার না করে প্রবাহমান খালের উপর দেয়াল নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি জানান এবিষয়ে একটু  ইউএনও স্যারেরকথা বলেন জেনে নিন।

শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০