শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

শ্রীনগরে ব্যবসায়ী আলমগীরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

শ্রীনগরে ব্যবসায়ী  আলমগীরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।  বৃহস্পতিবার  সকাল ১০টার দিকে শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কের বালাশুর চৌরাস্তা  এই কর্মসূচি পালিত হয়।  এ সময় অত্র এলাকার শতশত নারী পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা  প্রায় এক ঘণ্টা ধরে সড়কটি অবরোধ করে রাখে। এতে শত শত যানবাহন আটকে পড়ে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আলমগীর হোসেন শেখের খুনি হান্নান হাজী, মানিক ডাকাত, তাপস মোল্লা, শম্ভুসহ এই হত্যা  কান্ডের সাথে জরিত সবাইকে আইনের আওতায় আনতে হবে। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি চান তারা।
জানা গেছে, গত মঙ্গলবার  ভোর সাড়ে ৫টার দিকে হান্নান হাজী, মানিক ওরফে বাচ্চু ডাকাত, শম্ভু ও তাপসগং এর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসী বালাশুরের আলমগীর শেখগং মালিকানাধিন একটি নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টা করে। এ সময় আলমগীর শেখ সহ তার পরিবারের লোকজন বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এতে আলমগীর সহ তার পরিবারের ১০ জন গুরুতর আহত হয়। সকাল সাড়ে সাতটার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন  অবস্থায় আলমগীর মারা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০