নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৪ জন

শ্রীনগরে ড্রেজার দিয়ে অবৈধভাবে কৃষিজমি ভরাট বন্ধ করা যাচ্ছে না

কোন ভাবেই বন্ধ করা যাচ্ছে না মুন্সীগঞ্জের শ্রীনগরে ড্রেজার দিয়ে অবৈধভাবে কৃষিজমি ভরাট। এতে দিন দিন ফুরিয়ে যাচ্ছে দু-ফসলী ও ত্রি-ফসলী কৃষিজমি। বাদ যাচ্ছে না খাল,নাল,ডোবা ও পুকুর।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের কবুতরখোলা এলাকায় পদ্মানদীর অংশে ড্রেজার স্থাপন করে পদ্মানদী থেকে কাটার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সেখান থেকে প্রায় তিন কিলোমিটার জুড়ে বিভিন্ন কৃষিজমির উপর দিয়ে পাইপ টেনে এনে শ্রীনগর দোহার আন্তঃ সড়ক সংলগ্ন উত্তর পাশে দামলা টাওয়ার সংলগ্ন প্রায় তিন একর  কৃষিজমি ভরাট করা হচ্ছে। আর দীর্ঘদিন যাবৎ এসব ভরাট কর্মযজ্ঞ চালাচ্ছেন রাঢ়ীখাল ইউনিয়ন ছাত্রলীগ নেতা রোকন ও দামলা এলাকার বিপ্লব। গত ৩ বছর যাবৎ ড্রেজার দিয়ে রাঢ়ীখাল, দামলা, হাতারপাড়া, কবুতরখোলা, প্রাণীমন্ডল, মাইজপাড়া ও মনিমন্ডল মৌজার অধিকাংশ কৃষিজমি ভরাট করেছেন এই ড্রেজার রোকন সেন্ডিকেট।

স্থানীয় কৃষকরা জানান, যেভাবে আমাদের কৃষিজমি ভরাট করা হচ্ছে। তাতে আর একযুগ পরে আমাদের এলাকায় চাষাবাদের জন্য কোন কৃষি জমিই থাকবে না। প্রশাসনের দিক থেকে একাধিকবার ড্রেজার অপসারণ করা হলেও পুনরায় তারা ভরাট কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

ড্রেজার দিয়ে অবৈধভাবে কৃষিজমি ভরাটের বিষয়ে ছাত্রলীগ নেতা ড্রেজার ব্যবসায়ী রোকনের  কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনারা চেষ্টা করে পারলেন নাতো আমার ড্রেজার বন্ধ করতে? ড্রেজারতো ঠিকই চালাচ্ছি।

এব্যাপারে সহকারী কমিশনার(ভুমি) মোঃ জুবায়ের হাবিব বলেন, এখনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০