নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪২ জন

শ্রীনগরে চাঁদাবাজির বিরুদ্ধে যুবদলের সংবাদ সম্মেলন

শ্রীনগরে চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে যুবদল। মঙ্গলবার বিকেলে শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবতলের উদ্যোগে গাদিঘাট গ্রামে বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন, শ্যামসিত ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। তিনি বলেন, বিগত ফ্যাসিষ্ট  সরকারের দোসদের সাথে হাত মিলিয়ে যুবদলের নাম ভাঙ্গিয়ে একটি চক্র এ এলাকার জনগণের কাছ থেকে চাঁদাবাজি করছে। এতে করে বিএনপি ও যুবদলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। সম্প্রতি যুবদলের এক কর্মী সভায় আমি এলাকার চিহ্নিত কয়েকজন  চাঁদাবাজদের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেছি। এতে ওই চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার সহ ষড়যন্ত্র করে যাচ্ছে। যুবদলের  নামধারী এ সকল চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা  বিএনপি ও যুবতলের নেতৃবৃন্দ নিকট আহ্বান করছি। আমরা এলাকার শান্তি চাই। যে সকল চাঁদাবাজ এলাকার বিশৃঙ্খলা করবে প্রয়োজনে তাদের বিরুদ্ধে যুবদলের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তুলবো।  এ সময় চাঁদাবাজদের শিকার স্থানীয় দুই ভুক্তভোগী চাঁদাবাজদের নাম উল্লেখ করে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, বিএনপি নেতা ফিরোজ প্রধান, আব্দুল হাই সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০