অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

রাজশাহীর জনসভা মঞ্চে তারেক রহমান

রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভার মঞ্চে উঠেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় তারেক রহমান মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানান; তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

সারাদেশে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান দুপুরে আকাশপথে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি সুফি সাধক শাহ মখদুম (র.) এর মাজার জিয়ারত করেন।

এর আগে সকাল সাড়ে ১১টায় কোরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ের ১২টার মধ্যে মাদ্রাসা মাঠ কানায় কানায় ভরে যায়। আশপাশের মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মী-সমর্থকরা এই সমাবেশে আসেন মিছিল নিয়ে।

এর বাইরে নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে করে দলীয় নেতা-কর্মীরা এসেছেন।

মঞ্চের দুই দিকে বড় পর্দা এবং মাঠের কোণায় আরও দুটি বড় পর্দা টানানো হয়েছে, যাতে মঞ্চের চিত্র দেখা যায়।

এ জনসভায় অংশ নিচ্ছেন রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের প্রার্থীরা। তারা হলেন— শরীফ উদ্দীন (রাজশাহী-১), মিজানুর রহমান মিনু (রাজশাহী-২), মোহাম্মদ শফিকুল হক মিলন (রাজশাহী-৩), ডি এম ডি জিয়াউর রহমান (রাজশাহী-৪), নজরুল ইসলাম, আবু সাইদ চাঁদ (রাজশাহী-৫); শাহ্জাহান মিঞা (চাঁপাইনবাবগঞ্জ-১), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩); ফারজানা শারমীন (নাটোর-১), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), আনোয়ারুল ইসলাম (নাটোর-৩) ও আব্দুল আজিজ (নাটোর-৪)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০