শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
৩১ জানুয়ারী ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬ জন

মুন্সীগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা

মুন্সীগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলী শনিবার দিনব্যাপী গণসংযোগ ও পথসভা কর্মসূচি পালন করেছেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে তিনি শ্রীনগর সদর বাজার, সিরাজদিখান উপজেলার নিমতলা ও শেখরনগর বাজার, বাড়ৈখালী বাজার, শ্রীধরপুর বাজার, খারশুর বাজার এবং মরিচা বাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

গণসংযোগকালে তিনি স্থানীয় মানুষের খোঁজখবর নেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন। পরে একাধিক স্থানে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তিনি বক্তব্য দেন এবং তার নির্বাচনী প্রতীক ‘ফুটবল’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে আলহাজ্ব মমিন আলী বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সহজলভ্যতা এবং যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করবেন। তিনি আরও জানান, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব রাজনীতি প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য।

গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচিকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০