আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী গণসংযোগ ও পথসভা করেছেন। ফুটবল প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে রবিবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত সিরাজদিখান উপজেলার নিমতলাবাজার,চরগুলগুলিয়া,বাসাইল,চরের গাও পূর্ব পাড়া, বালুর চর,খাসকান্দি বেগম বাজার,পলাশপুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগ শেষে বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন। এসময় তিনি উপস্থিত জনসাধারণের কাছে তার ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি আরও বলেন আমি নির্বাচিত হলে আগামীতে মুন্সীগঞ্জ ১ আসনকে মাদক, চাঁদাবাজ,সন্ত্রাস মুক্ত , বেকারত্ব দুর করা,স্বাস্থ্যসেবা উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
মন্তব্য করুন