নিজস্ব প্রতিবেদক
১ মার্চ ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৮ জন

মুন্সীগঞ্জে ধর্ষণের পর হত্যা করা শিশু ফাতেমার মরদেহটি পুকুর থেকে উদ্ধার।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রথম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রী ফাতেমা আক্তারের (৬) মরদেহ একটি পুকুর থেকে উদ্বার করে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাব্বির হত্যার দায় স্কিকার করে পুলিশকে জানায় ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে দেয় মাদ্রাসার পাশের একটি পুকুরে ।পুলিশ জানান তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সিরাজদিখান থানা পুলিশ রশুনিয়া ইউনিয়নের পশ্চিম রশুনিয়া গ্রামের ব্যাঙ্গ দিঘী নামে পুকুরের কচুরিপানার নীচ থেকে ফাতেমা আক্তারের লাশ উদ্ধার করে । এ ঘটনায় শুক্রবার সকাল ৮ টায় ঘাতক সাব্বিরের বাড়ি ঘর ভাঙচুর করে এবং আসবাবপত্র আগুন দিয়ে জ্বালিয়ে দেয় স্থানীয়রা।
শিশু ফাতেমা উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের কুয়েত প্রবাসী শহিদুল ইসলামের মেয়ে এবং রশুনিয়া মাহমুদিয়া নূরানীয়া মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্রী।

এর আগে গেলো মঙ্গলবার উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের ওয়াজ মাহফিলে এসে ফাতেমা আক্তার (৬) বছরের শিশু কন্যা নিখোঁজ হয়। মঙ্গলবার রাতে রশুনিয়া গ্রামের পূর্বপাড়ায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকানসহ আইসক্রিম বিক্রি করার জন্য বসে ওই ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের নাহিদ খানের ছেলে সাব্বির খান (২৫)। সাব্বির খান ফ্রিতে শিশু ফাতেমাকে আইসক্রিম খাওয়ান। বিষয়টি জানাজানি হলে
স্থানীয়রা বুধবার দুপুরে সন্দেহজনকভাবে আইসক্রিম বিক্রেতা সাব্বির খানকে স্থানীয়রা আটক করে সিরাজদিখান থানায় সোপর্দ করে। এ ঘটনায় বুধবার ফাতেমার মা বিলকিস বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করেন । মামলায় ঘাতক সাব্বিরকে রিমান্ডেএনে জিজ্ঞাসাবাদ করলে ধর্ষন ও হত্যার কথা স্বীকার করে ঘাতক সাব্বির।

নিহত ফাতেমার চাচা মাওলানা মো.এরশাদ জানান,ঘাতক সাব্বির একজন মাদকসেবী ,ওর সর্বোচ্চ সাস্তি চাই ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, শিশু ফাতেমাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় পাশের একটি ডোবায়। ঘাতক সাব্বিরের তথ্যমতে বৃহস্পতিবার রাত ২টার দিকে পশ্চিম রশুনিয়া গ্রামের ব্যাঙ্গ দিঘী নামে পুকুর থেকে ফাতেমার লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে ।

তিনি আরো জানান,মঙ্গলবার রাতেই ফাতেমাকে হত্যা করে। নিহত শিশুর মা বিলকিস বেগম বুধবার বাদী হয়ে আইসক্রীম বিক্রেতা ঘাতক সাব্বিরকে আসামি করে মামলা করেন । সাব্বিরকে গ্রেপ্তার করে রিমান্ড চাইলে আদালত রিমান্ড মঞ্জুর করে । রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে শিশুকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক ঘটনার বর্ননা দেয় ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০