অনলাইন ডেস্ক
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

দলীয় নীতি, আদর্শ এবং সংগঠনবিরোধী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মনজুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠনবিরোধী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মনজুরুল আহসান মুন্সীকে (বহিষ্কৃত) বিএনপির প্রাথমিক সদস্যপদ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, দুপুরে মুন্সির একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, যদি ক্ষমতা থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি সব ছারখার করে দেবো।

তবে মনজুরুল আহসান মুন্সীর দাবি, ভিডিওটি কেটে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। মঞ্জুরুল আহসান মুন্সীর নিজের ফেসবুকেও পূর্ণাঙ্গ বক্তব্যের ভিডিওটি শেয়ার করা হয়েছে।

ক্যাপশনে বক্তব্যের ব্যাখ্যায় বলা হয়েছে, আমার সাম্প্রতিক একটি বক্তব্যের আংশিক অংশ কেটে শর্ট ক্লিপ তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ ও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এই বক্তব্যটি আমি আমার নিজ এলাকায়, আমার নিকট আত্মীয়দের সামনে ব্যক্তিগত আক্ষেপ থেকে বলেছিলাম। সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি মহল আমাকে জড়িয়ে নোংরা রাজনীতিতে লিপ্ত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক

প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে মনজুরুল আহসান মুন্সী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ছিলেন। ঋণ খেলাপির দায়ে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১০

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১১

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১২

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৩

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

১৪

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

১৫

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহর পথসভা ও উঠান বৈঠক

১৬

শ্রীনগরে ঘর থেকে গলায় তার পেচানো অবস্থায় বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার

১৭

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ ও পথসভা

১৮

শ্রীনগরে ধানের শীষ বিজয়ের লক্ষে আব্দুল্লাহর গণসংযোগ ও পথসভা

১৯

শ্রীনগরে বিএনপির প্রার্থী আব্দুল্লাহর নির্বাচনী জনসভা

২০