নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৫, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৮ জন

ব্রাজিলকে উড়িয়ে ‘সুখবর’ উদযাপন আর্জেন্টিনার

আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে বড় ব্যবধানে হারিয়ে ‘সুখবর’ উদযাপন করল লিওনেল স্কালোনির দল।

বুয়েনস এইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কয়েক বছরের জয় খরা কাটানোর প্রত্যাশা ছিল ব্রাজিলের। অবশ্য ম্যাচের আগে আর্জেন্টিনাকে তাদের মাঠে হারানোর হুঙ্কারও দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। কিন্তু হুঙ্কার সেই পর্যন্তই। বাস্তবতায় এসে আর মেলেনি।

ম্যাচের চতুর্থ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে ব্রাজিল। হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনাকে ১২ মিনিটে ২-০ গোলের লিড এনে দেন এনজো ফার্নান্দেজ। দুই গোল ব্যবধানে পিছিয়ে থাকা ব্রাজিল ২৬ মিনিটে আর্জেন্টিনার রক্ষণভাগের ভুলে ব্যবধান কমায়।

ম্যাথিয়ুস কুনহার গোলে ম্যাচে ফেরার আভাস দিলেও ৩৭ মিনিটে লিভারপুলের অভিজ্ঞ মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ব্যবধান ৩-১ করে নেয়। এই ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল। গোল পেতে মরিয়া ব্রাজিল বিরতির পর তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে। কিন্তু তাতেও খেলার খুব আহামরি পরিবর্তন হয়নি। হুঙ্কার দেওয়া রাফিনিয়া চেষ্টাও করেছিলেন। কিন্তু জালের ঠিকানা পাননি।

আর্জেন্টিনার ফরোয়ার্ডদের সামনে ব্রাজিলের রক্ষণভাগকে দিকহারা হয়ে যেতেই দেখা যায়। ৭১ মিনিটে তালিয়াফিকোর ক্রস থেকে নেওয়া শটে গোল করেন আলমাদার বদলি নামা জুলিয়ানো সিমিওনে। শেষ পর্যন্ত আর কোনো দলই বল জালে না জড়ালে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা বাছাইয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিনরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০