নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারী ২০২৫, ২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৩ জন

বুধবারও চলছে না ট্রেন, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে বিআরটিসির বাস

বিআরটিসি বাস
বিআরটিসি বাস

পেনশন ও আনুতোষিক সুবিধার জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করেননি বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। ফলে বুধবারও (২৯ জানুয়ারি) সারা দেশে বন্ধ থাকছে ট্রেন চলাচল।

তবে মঙ্গলবারের (২৮ জানুয়ারি) মতো বুধবারও যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে বিআরটিসির বাস।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।

বার্তায় বলা হয়, রানিং স্টাফের ধর্মঘটের কারণে দেশব্যাপী রেল চলাচলে বিঘ্ন ঘটায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে এবং বিভিন্ন গন্তব্য থেকে ঢাকা অভিমুখে চলমান বিআরটিসির বাস সার্ভিস অব্যাহত থাকবে৷

বার্তায় যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টা থেকে কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। যার ফলে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। তাদের গন্তব্যে পৌঁছাতে মঙ্গলবার সকাল থেকে বিআরটিসির বাস সার্ভিস চালু করে রেলপথ মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০