অনলাইন ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

প্রতিবেশী দেশ একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে: নাহিদ ইসলাম

প্রতিবেশী ভারতের দিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ; যারা বিভিন্ন সময় গত ১৬ বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গেছে। এবারের নির্বাচন ঘিরেও তাদের নানান অতৎপরতা আমাদের চোখে পড়ছে।’ দেশটি এরইমধ্যে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানেরই ধারাবাহিকতা মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, হাজারো শহীদের রক্তের মধ্য দিয়েই আমরা আজ নির্বাচন করে গণতন্ত্রের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা করতে পারছি। অনেকে মনে করছেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা। এটা একটা সাধারণ নির্বাচন। এটা গত ১৬ বছর তাদের লড়াইয়ের ফসল। যারা এটা মনে করছে, তারা ভুল ভাবছে। তারা গণঅভ্যুত্থানকে অস্বীকার করার চেষ্টা করছে।’

এনসিপির এই নেতা বলেন, ‘আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ; যারা বিভিন্ন সময় গত ১৬ বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গেছে। এবারের নির্বাচন ঘিরেও তাদের নানান অতৎপরতা আমাদের চোখে পড়ছে। তাদের একজন কূটনৈতিক বলেছেন, ১১ দলীয় জোট ভোট চুরি ছাড়া ক্ষমতায় যেতে পারবে না। অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন।‘

গত ১৬ বছর ধরে তারা (প্রতিবেশী দেশ) ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমাদের ভাই শরিফ ওসমান হাদি সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশের সরকার কে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। যদি কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে।’

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, বাংলাদেশ খেলফত মজলিসের আমির মামুনুল হক প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০