নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল ২০২৫, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৯ জন

পদ্মাসেতু উত্তরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ উভয় পক্ষের দায় অস্বীকার।

মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনার দায় অস্বীকার করেছে উভয় পক্ষ।

গতকাল শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদ্মাসেতু উত্তর থানার মেদেনীমন্ডল ইউনিয়নের কান্দিপাড়া দর্জিবাড়ি মাঠে আওলাদ খান গং ও আল-আমীন খান গং-এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।

সংঘর্ষ চলাকালে প্রায় ৮ থেকে ১০ রাউন্ড গুলির শব্দ ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তবে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও কোস্টগার্ড।
পুলিশ ঘটনাস্থল থেকে ২ রাউন্ড ও কোস্টগার্ড ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
এলাকাবাসীরা জানান, রাতের অন্ধকারে হঠাৎ করে গুলির শব্দ ও হইচই শুরু হয়। এতে তারা আতঙ্কিত হয়ে পড়ে।
একাধিক ব্যক্তি জানান, আওলাদ হোসেন খান ও আল-আমিন খান গং-এর মধ্যে পুরনো শত্রুতার জের ধরেই এ সংঘর্ষ ঘটে।

এ বিষয়ে শ্রমিক দল নেতা মোঃ আওলাদ হোসেন খান বলেন, “আল-আমিন খান তার লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায় ও প্রতিবেশী একটি বাড়িতে ভাঙচুর করে। তারা ৪০-৫০ জনের একটি দল ছিল এবং তাদের কাছে বন্দুক ছিল, যার দ্বারা গুলি চালানো হয়। তারা এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ এবং চাঁদাবাজির সাথে জড়িত।

অপরদিকে,যুবদল নেতা মোঃ আল-আমিন খান বলেন, আমার আওলাদ হোসেনের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। ঘটনার শুরু হয় ছাত্রদল ও যুবলীগ কর্মীদের হাতাহাতি থেকে। পরে দর্জিবাড়ি মসজিদে এশার নামাজ চলাকালে আওলাদ গং-এর সহযোগিতায় কিছু অস্ত্রধারী যুবলীগ কর্মী গুলি চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়।”
তিনি আরও বলেন, “এতে মসজিদের মুসল্লি এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত হয়ে আমাদের কিছু সমর্থক প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর চালায়।”
এ ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এমন সংঘর্ষ ঘটে। এ নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০