নিজস্ব প্রতিবেদক
৭ মে ২০২৫, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৬ জন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি মোড় এলাকায় ডাকাতির চেষ্টাকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ধারালো দেশীয় অস্ত্র ও ঘটনার সময় ব্যবহৃত পোশাক।

গত ৬ মে ২০২৫, রাত আনুমানিক ১:৩০টায় মো. রবিউল আলম (৩০), মাদারীপুর জেলার শিবচর থানার ভদ্রাসন গ্রামের বাসিন্দা, একজন অসুস্থ প্রতিবেশীকে চিকিৎসার জন্য নিজ গাড়িতে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। রাত ২:০০টার দিকে যানজটের কারণে তিনি ঢাকা-মুখী সার্ভিস লেনে নামলে শ্রীনগরের ছনবাড়ি মোড়ের নিকটবর্তী ষোলঘর এলাকায় রাস্তার ওপর ছনের ব্যারিকেড দেখতে পান।

তিনি গাড়ি থামাতেই দেশীয় অস্ত্রে (ছেন-দা) সজ্জিত ৬ জন ডাকাত হঠাৎ রাস্তার পাশ থেকে বেরিয়ে এসে গাড়িতে আক্রমণ চালায়। গাড়িচালক তাৎক্ষণিক বুদ্ধিমত্তার সঙ্গে গাড়িটি পেছনের দিকে চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ডাকাতদের ধাওয়া ও আক্রমণে গাড়ির ডান পাশের লুকিং গ্লাস ও বনেট কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পুরো ঘটনা গাড়ির ফ্রন্ট ক্যামেরায় রেকর্ড হয় এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে। ডিবি পুলিশের এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। ৬ মে দুপুর থেকে শুরু হয়ে ৭ মে দুপুর ২টা পর্যন্ত চলা অভিযানে ঘটনায় জড়িত ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা সকলেই ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দলের নেতা মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০) পূর্বেও একই এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত ছিল। গত সেপ্টেম্বরে ওই এলাকায় তারা একটি লাইসেন্সকৃত অস্ত্রসহ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ডাকাতি করেছিল।

ডাকাতদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা নং-২৩, তারিখ-২৭/০৯/২০২৪, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধারসহ পলাতক ডাকাতদের শনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০