নিজস্ব প্রতিবেদক
৭ মে ২০২৫, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৪ জন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাম দা হাতে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন ডাকাত রাম দা হাতে নিয়ে একটি প্রাইভেটকার থামানোর চেষ্টা করে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ মে) রাত আনুমানিক ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায়।

ভয়াবহ এই ঘটনার সময় গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় পুরো ঘটনাটি ধারণ হয়ে যায়, যা পরে মঙ্গলবার বিকেল থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, হাফপ্যান্ট পরিহিত ছয়জন ডাকাত এক্সপ্রেসওয়ের ওপর ফাঁদ পেতে গাড়ি থামানোর চেষ্টা করে। গাড়ি কাছে আসতেই তারা রাম দা হাতে তেড়ে আসে। তবে চালকের দ্রুত প্রতিক্রিয়া এবং দক্ষতায় গাড়িটি সেখান থেকে দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয়, ফলে যাত্রীরা রক্ষা পান। ডাকাতরা গাড়িটিকে থামাতে ব্যর্থ হয়ে একপর্যায়ে একটি রাম দা গাড়ির দিকে ছুঁড়ে মারে।

এ ঘটনায় মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। আজ বুধবার (৭ মে) বিকেল ৪টায় মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে।

তিনি আরও জানান, ডাকাতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০