নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারী ২০২৫, ৩:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১০ জন

চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন হতে পারে: ড. মুহাম্মদ ইউনূস

ড.ইউনূস
ড.ইউনূস

বাংলাদেশে চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন (এনএইচকে)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস। সাক্ষাৎকারে তিনি বলেন, তার লক্ষ্য হলো বাংলাদেশকে স্বনির্ভর ও শক্তিশালী করা, যাতে ভবিষ্যৎ সরকার একটি স্থিতিশীল ভিত্তির ওপর দাঁড়িয়ে কাজ করতে পারে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের সবচেয়ে দ্রুত সময় হতে পারে এ বছরের শেষ দিক। নির্বাচন সম্পন্ন হলে নতুন সরকার একটি শক্তিশালী ভিত্তি পাবে এবং দেশকে এগিয়ে নিতে পারবে।”

তিনি তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তির ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, “তরুণরা তাদের সৃজনশীলতা প্রকাশ করতে চায় এবং বিশ্বব্যাপী তা ছড়িয়ে দিতে চায়। আমরা এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছি, দেখা যাক আমরা কতদূর যেতে পারি।”

এছাড়া, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. ইউনূস এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০